ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২২:২৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজনীতিতে অাসছেন বলিউড তারকা মাধুরী 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

এবার রাজনীতিতে আসছেন বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ক্ষমতাসীন দল বিজেপির হাত ধরেই তিনি রাজনীতিতে নাম লেখাচ্ছেন। আগামী নির্বাচনে এই জনপ্রিয় তারকা প্রার্থীও হতে পারেন।

 

এনডিটিভির প্রতিবেদন বলছে, ভারতের আগামী লোকসভা নির্বাচনে পুনের প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে নামবেন তিনি।


এ বিষয়ে মহারাষ্ট্রের প্রবীণ এক বিজেপি নেতা জানান, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মাধুরী প্রার্থী হতে পারেন। পুনে কেন্দ্রের দলীয় তালিকায় তার নামও রয়েছে।

 

চলতি বছর জুনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মাধুরীর সঙ্গে দেখা করেছিলেন। দলের পক্ষে ‘সমর্থনের জন্য সম্পর্ক’ শীর্ষক প্রচারের অংশ হিসেবে মাধুরীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় মাধুরীর বাড়িতে বসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। দলটি আশা করছেন মাধুরী তাদের হয়ে কাজ করবেন দেশের জন্য।

 

তবে এ ব্যাপারে মাধুরী দীক্ষিত এখনো মুখ খোলেননি।