ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২২:১৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এ বছর বিশ্ব সুন্দরী মেক্সিকোর ভেনেসা 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

২০১৮ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় খেতাব জিতলেন মেক্সিকোর মেয়ে ভেনেসা পন্সে দে লিওন। অাজ শনিবার চীনের সায়না সিটিতে অনুষ্ঠিত আসরের ফাইনাল মঞ্চে নাম ঘোষিত হয় এই বিশ্ব সুন্দরীর। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’র মুকুট জিতে নিলেন ২৬ বছর বয়সী ভেনেসা।

 

২০১৭ সালের ভারতের মানুসী চিল্লার নতুন সুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন।

 

১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোতে জন্মগ্রহণ করে ভেনেসা পন্সে দে লিওন। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ ভেনাসের চোখ কালো আর চুলের রঙ বাদামী।

 

ফাইনাল অনুষ্ঠিত হয় সেরা ত্রিশজন বিজয়ীকে নিয়ে। এই তালিকায় বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীও ছিলেন। তবে তিনি সেরা ১২ বাছাইয়ে বাদ পড়েন।