ঢাকা, রবিবার ১৫, নভেম্বর ২০২৬ ৬:০৪:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে তার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় হুমায়ুন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে তার সমাধিতে হুমায়ুন ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এই লেখক-নির্মাতাকে। বেলা সাড়ে ১১টায় কেক কাটেন নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীরা।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে বৃহস্পতিবার রাতে ১ হাজার মোমবাতি প্রজ্জলন করে কর্মসূচির শুরু করা হয়। সকাল ৮টা হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদের দুই সন্তান নিনিদ ও নিষাদ অসুস্থতার কারণে এবার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেননি।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এবং ২০১২ সালের ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের জনপ্রিয় এ লেখক। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।