ঢাকা, শনিবার ২১, নভেম্বর ২০২৬ ২:৫১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লাল শাড়ি ও সোনালি গহনায় বিয়ের সাজে পূর্ণিমা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লাল শাড়ি, সোনালি গহনা আর হাতে আলতা দিয়ে কনের সাজে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে এই ভিডিওটি প্রকাশ করেছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘The art of bridal elegance. Grace in every detail, beauty in every frame.’। এক মিনিটের ভিডিওটিতে লাল পর্দা ও ঝাড়বাতির আবহে তাকে নানা ভঙ্গিমায় দেখা গেছে।

কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে ভঙ্গি করতে দেখা গেছে তাকে, কখনও আবার হাতের আলতা ও বড় আংটি তুলে ধরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন। ভিডিওর এক পর্যায়ে হাতে ধরা নকশা করা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেও হাসতে দেখা যায় অভিনেত্রীকে। পুরো ভিডিওর আবহে শোনা গেছে ‘পায়েল মোরি’ গানটি।
ভিডিওটি প্রকাশের পর ভক্তরা নানা মন্তব্য করেছেন। আল-আমিন নামের একজন লিখেছেন, ‘এই বয়সে এখনো এত সৌন্দর্যের রহস্য কী’। রাশেদ খান লিখেছেন, ‘ইশ এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হইতো’। আরেকজন লিখেছেন, ‘আমার চাচা ও মামা তারও নানা হয়ে গেলো আর তাদের ক্রাস এখনো ব্রাইডাল ভিডিও করে’। এভাবেই নানা মন্তব্যে ভক্তরা নিজেদের অনুভূতি ও প্রতিক্রিয়া জানিয়েছেন।