ঢাকা, বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ ২১:২৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। যদিও এ প্রসঙ্গে অভিনেত্রী কোন কথাই বলছেন না। যখনই বিয়ের প্রসঙ্গ উঠেছে কৌশলে এড়িয়ে গেছেন নায়িকা, তবে কয়েক দিনআগেই তার বিয়ের অভিনব কার্ড প্রকাশ্যে আসায় বিষয়টিতে সত্যতার আভাস পাওয়া যায়।

ওই আমন্ত্রণপত্রে পোষ্যদের সঙ্গে জ্বলজ্বল করছিল হবু বর-কনের ছবি। অভিনেত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন তার মামা জলপাইগুড়ির বাসিন্দা রাম চক্রবর্তীও।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

বাগদান এবং আইনি বিয়ে সারতে চলেছেন মিমি চক্রবর্তী।

সূত্র বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার নিজের কসবার ফ্ল্যাটেই আইনি বিয়ে সারবেন মিমি চক্রবর্তী।

তবে আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় হলেও শীতের আমেজে বিয়ের আসর বসবে পাহাড়ি শহরে। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।

জীবনসঙ্গী হিসেবে নায়িকা যাকে নির্বাচন করেছেন, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। নৌবাহিনীতে কর্মরত, মেরিন ইঞ্জিনিয়ার। নাম সিদ্ধার্থ দত্ত।

টলিউড সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে রয়েছেন। তবে বিষয়টা গোপনেই রেখেছিলেন দুজনে। 

এদিকে জানা গেছে আসছে ৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে পরবর্তীতে ১১ ডিসেম্বর রিসেপশন রয়েছে কলকাতায়। যেখানে টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্ট জনরা নিমন্ত্রিত।