ঢাকা, শুক্রবার ২৭, নভেম্বর ২০২৬ ১২:০২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্যান্সারের কাছে হার মানলেন নাট্যকার মাতিয়া বানু

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
 
তাঁর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বামী ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। মৃত্যুর আগে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।
 
এক বছরেরও বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চলছিল তাঁর চিকিৎসা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় আইসিইউতে।
 
নাটক ও চলচ্চিত্র নির্মাণে দুই দশকের বেশি সময় ধরে সক্রিয় ছিলেন মাতিয়া বানু শুকু। তাঁর রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।
 
নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।