ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২২:২৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেরা বাঙ্গালী অভিনেত্রীর তালিকায় জয়া 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সেরা বাঙ্গালী অভিনেত্রীর তালিকায় স্থান করে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম 'টাইমস অফ ইন্ডিয়া' প্রকাশ করেছে ভারতের সেরা বাঙ্গালী অভিনেত্রীর এ তালিকা। 
 
বছরের শেষে কলকাতায় বছরব্যাপী মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের মধ্যে সেরা কয়েকজনের তালিকায় স্থান পাওয়ায় আনন্দিত জয়া। তার কাছে এটি একটি বড় অর্জন। 

তিনি বলেন, আমার কাছে যে কোনো অর্জন শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। 

টাইমস অব ইন্ডিয়ার এই তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী তনুজা, মমতা শঙ্কর, চূর্ণী গাঙ্গুলি, চিত্রাঙ্গদা চক্রবর্তী, পাওলি দাম, সারা সেনগুপ্ত এবং শৌরসেনী মৈত্র।

বর্তমানে জয়া আহসান কলকাতায় তার নতুন সিনেমা ‘বিজয়া’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছর অক্টোবরে কলকাতায় মুক্তি পায় 'এক যে ছিল রাজা'। সৃজিত মুখার্জির এই ছবিটিতে সবচেয়ে শক্তশালী 'মৃণ্ময়ী' চরিত্রে অভিনয় করেন জয়া আহসান।