ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঋণখেলাপী শিল্পা শেঠি, কোর্টে হাজিরা দেবেন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

২১ লাখ টাকা ঋণখেলাপের দায়ে আইনি জটিলতায় পড়তে চলেছেন বলিউড তারকা শিল্পা শেঠি ও তার পরিবার। পারহাদ আমরা নামে একজন অটোমোবাইল ব্যবসায়ী শিল্পা ও তার পরিবারের বিরুদ্ধে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন। ফলে আগামী ২৯ জানুয়ারি মুম্বইয়ের এক মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে হবে শিল্পা, তার বোন শমিতা শেঠি ও মাসুনন্দাকে।

জানা গেছে, দায়ের করা অভিযোগে পারহাদ জানিয়েছেন, ব্যবসা বিস্তারের নামে শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি ২০১৭ সালের জানুয়ারিতে ওই টাকা নিয়েছিলেন। ২০১৫ থেকে ২০১৮ মোট তিনটি কিস্তিতে সুরেন্দ্রকে ওই টাকা দেওয়া হয়েছিল। প্রতিটা কিস্তির চেকে ছিল সুরেন্দ্র শেঠির সংস্থা ‘করগিফটস্’-এর নামে।

এরপর পারহাদ এক বার সুরেন্দ্র শেঠির কাছে গিয়েছিলেন টাকা ফেরত চাইতে। তখন শিল্পার বাবা বলেছিলেন; যে ব্যবসার জন্য এই টাকা ঋণ নেওয়া, সেই ব্যবসার সঙ্গে তার মেয়ে ও স্ত্রী যুক্ত। ফলে টাকা পেতে অসুবিধা হবে না। এমনটাই পুলিশকে জানিয়েছেন অভিযোগকারী।

এরপর সুরেন্দ্রর মৃত্যুর পর তার পরিবারের কাছে সেই টাকা দাবি করতে গেলে, শিল্পা এবং তার পরিবার গোটা বিষয়টি অস্বীকার করেন। এরপরই অভিযোগ দায়ের করতে বাধ্য হন বলে পারহাদ সংবাদমাধ্যমকে জানান।

যদিও গোটা অভিযোগ অস্বীকার করে শিল্পা শেঠি  জানান, তারা ২৯ জানুয়ারির শুনানিতে হাজিরা দেবেন। তবে, বাবার ব্যবসা প্রসঙ্গে তিনি ও তার মা ওয়াকিবহাল নন।অভিযোগকারী সংবাদমাধ্যমকে ভুল বলছেন।