ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লোকসভা নির্বাচনে লড়বেন মাধুরী?

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবার শোনা যাচ্ছে ভারতীয় রাজনীতিতে নাম লেখাচ্ছেন মাধুরী দীক্ষিত। সত্যিই কি নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে মাধুরীকে? রাজনৈতিক মঞ্চে পা রাখবেন এই তারকা অভিনেত্রী? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি এ প্রশ্ন করা হয় মাধুরীকে। তিনি হাসতে হাসতে পাল্টা প্রশ্ন করেন, ‘প্রথমে আমাকে বলুন, এই খবরের সূত্র কী?’

রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে মাধুরী মুখ খুললেও স্পষ্ট করে কিছু বলেননি। অন্তত রাজনীতিতে যোগ দিচ্ছেন না, এমন কথা বলেননি নায়িকা। ফলে তাকে নিয়ে নতুন তৈরি হওয়া এই জল্পনাকে আরও উস্কে দিয়েছেন বলেই মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

সম্প্রতি বলউড তারকারা দল বেঁধে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এ হেন ঘটনা যত বেশি ঘটছে, ততই আসন্ন লোকসভা নির্বাচনে বলি তারকাদের রাজনৈতিক মঞ্চে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

বলিউডের বহু তারকা অতীতে রাজনৈতিক মঞ্চে পা রেখেছেন। কেউ সফল। রাজনীতি এবং সিনেমা ব্যালান্স করেছেন দক্ষভাবে। কেউ বা ব্যর্থ হয়েছেন। সম্প্রতি শোনা গিয়েছিল, কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়াই করবেন কারিনা কাপুর। কংগ্রেসের নেতারাও সেই সম্ভাবনার কথা স্বীকার করেছেন। যদিও কারিনা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।