ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৪:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একমাত্র ওর সঙ্গেই প্রেম করেছি: সারা!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সারা আলী খান, ফাইল ছবি

সারা আলী খান, ফাইল ছবি

সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। হালে বলিউডে বেশ নাম করেছেন এই স্টার কিড। কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান-এ কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন সারা। আবার সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও তার সম্পর্কের গসিপ শোনা যায় সিনে মহলে। কিন্তু সারা আলি খান ডেট করেছিলেন অন্য এক ব্যক্তির সঙ্গে। নিজেও সেই গোপন তথ্য শেয়ার করেছেন।

সদ্য এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি সিঙ্গল। কিন্তু এক সময়ে প্রেম করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে। 
সারা বলেন, একমাত্র বীরের সঙ্গেই আমি ডেট করেছিলাম। আমার জীবনে এখনও পর্যন্ত বীর ছাড়া অন্য কোনও বয়ফ্রেন্ড হয়নি।

২০১৬-এ বীর এবং সারার কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শোনা গিয়েছিল, আংটি বদলও করেছিলেন তারা। তবে সে সব নিয়ে মুখ খোলেননি এই স্টার কিড।