ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৪:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাত্র স্বল্পতায় আটকে আছে ক্যাটরিনার বিয়ে!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডে একের পর এক বিয়ের সানাই বাজলেও বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের কোন সুখবর পাচ্ছেন না তার ভক্তরা।  আনুশকা শর্মা, দীপিকা পাডুকোন, প্রিয়াংকা চোপড়া, সোনাম কাপুর বলিউডের একের পর এক অভিনেত্রী মালাবদল করে সাতপাক ঘুরে বিয়ে সেরে ফেলেছেন গত এক বছরে। তবে ক্যাটের কেনো এতো বিলম্ব?

এবিষয়ে ক্যাটরিনা বলেছেন, বিয়ে কোনো ভাবনাচিন্তার বিষয় নয়। বিয়ে করে ফেলতে হয়। শুধু তাই নয়, একজনের সিদ্ধান্তে কখনও বিয়ে হয় না। বিয়ে করতে হলে দুজনের মতামত সবসময় সমান জরুরি। তাই সঠিক সময় হলে, বিয়ে হয়ে যাবে। এটি কেউ আগে থেকে বলে রাখতে পারে না। আর তাই, বিয়ের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত কী হয়।

ক্যাটরিনার এ উত্তরে কানাঘুষা শুরু হয়েছে যে, তা হলে পাত্র স্বল্পতায় ভুগছেন ক্যাটরিনা? এই সুদর্শনীর কপালে সেই যোগ্য পাত্র জুটবে কবে?

সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করেন ক্যাটরিনা। কিন্তু সে সম্পর্কও বেশিদিন গড়ায়নি। দুজনের বিচ্ছেদের পর কিছু দিন একাকিত্বে ছিলেন। এর পর সালমান খানের সঙ্গে বন্ধুত্ব হয়। সেই সম্পর্কের গভীরতা নিয়ে যদিও এখনও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যদিও দুজন আগের সম্পর্কেই ফিরে যান, তবে কেন বিয়ে করছেন না- এমন প্রশ্ন বলিপাড়ায় ঘুরপাক খাচ্ছে।

-জেডসি