ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৪:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভক্তর জন্য বোরকা পরে হাসপাতালে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শত ব্যস্ততার মধ্যেও এক ভক্তের ইচ্ছে পূরণ করলেন শ্রদ্ধা কাপুর। আর এর মাধ্যমে অনেকের হৃদয় জিতে নিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। কয়েক দিন আগে নিজের প্রিয় অভিনেত্রী শ্রদ্ধাকে দেখার ইচ্ছে প্রকাশ করে সুমাইয়া। ভারতের মিড ডে পত্রিকার খবরে তা পড়ে ব্যস্ততার ফাঁকে ভক্তের ইচ্ছে পূরণ করলেন তিনি।

গত ২৯ জানুয়ারি ১৩ বছর বয়সী সুমাইয়াকে দেখতে হাসপাতালে যান শ্রদ্ধা। মেয়েটি যক্ষ্মায় ভুগছে। সুমাইয়া এখন এই রোগের তৃতীয় পর্যায়ে রয়েছে। এ কারণে তার লিভার পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। তাই লিভার প্রতিস্থাপন করা জরুরি।

মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে বোরকা পরে গিয়েছিলেন শ্রদ্ধা। গণমাধ্যমের নজর এড়াতে নিজের সঙ্গে কোনও নিরাপত্তাকর্মীও নেননি তিনি।

ইনস্টাগ্রামে সুমাইয়াকে নিয়ে তোলা একটি ছবি শেয়ার করেছেন শ্রদ্ধা। এতে তিনি লিখেছেন, ‘সুমাইয়ার কাছে গিয়ে তার সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি। ও চমৎকার একটা পরী। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

একইসঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম কেটো’কে সুমাইয়ার জন্য কাজ করতে চান বলেও জানিয়েছেন শ্রদ্ধা। এই খবরে তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়েছে অনেকের।

শ্রদ্ধার হাতে এখন আছে ‌‘বাহুবলী’ প্রভাসের সঙ্গে ‘সাহু’, ‘দঙ্গল’ খ্যাত নিতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিচ্চোর’ ও ব্যাডমিন্টন তারকা সায়না নেহওয়ালের বায়োপিক ‘সায়না’। সবই এ বছর মুক্তি পাওয়ার কথা। সূত্র: বলিউড হাঙ্গামা

-জেডসি