ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৫০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও ক্যামেরার সামনে সোনালী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ক্যানসার জয় করে আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন সোনালী বেন্দ্রে, একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছয় মাস চিকিৎসার পর গত বছর ৩রা ডিসেম্বর ভোরে তিনি মুম্বাই ফেরেন।

সোনালি বেন্দ্রে তার ক্যামেরার সামনে ফেরা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সঙ্গে একটি ছবি দিয়েছেন। তাতে দেখা গেছে, একটি সাদা রঙের পোশাকের সঙ্গে ডেনিমের জ্যাকেট পরে সিঁড়ির ওপর বসে আছেন সোনালী বেন্দ্রে, পায়ে স্নিকার। আর সিঁড়ির প্রতিটি ধাপে লেখা আছে উদ্দীপনাপূর্ণ বিভিন্ন বার্তা।

ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানাতে তিনি লেখেন, কাজে ফিরে আসা যে কতটা আনন্দ আর তৃপ্তির, তা লিখে বোঝাতে পারব না। আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, আবার বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলব, এ এক পরম পাওয়া। গত কয়েক মাস আমি মনের দিক থেকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তারপর আবার শুটিংয়ে ফিরে আসতে পেরেছি। সত্যি আমার লড়াই আজ সার্থক হলো।

বলিউডের একসময়ের জনপ্রিয় এই তারকা আবার কাজে ফিরেছেন, তাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

হৃতিক রোশন লিখেছেন, এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছি।

ফারহা খান লিখেছেন, তুমি কাজে ফিরে এসেছ, এটা দেখে খুব ভালো লাগছে। তার মানে বোঝা যাচ্ছে, তুমি এবার ফিশ ফ্রাই খেতে আসতেই পারো।

এ ছাড়া তাকে আরও শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, অভিষেক বচ্চন, কুনাল কাপুরসহ অনেকে।

-জেডসি