আবারও ট্রোলড শাহরুখকন্যা সুহানা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। বলিউডের তারকা সন্তানদের তুলনায় সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সুহানা। মাঝে মধ্যেই তাকে নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করতে দেখা যায়। এতে বেশ কয়েকবার বিভিন্ন কারণে ট্রোলের শিকার হয়েছেন তিনি। এবার বন্ধুদের সঙ্গে পার্টির ছবি পোস্ট করে সমালোচনায় এই তরুণী।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সুহানা। ওয়াইন গ্লাসে হাতে এক তরুণের বুকে হেলে পড়েন তিনি। ছবিটি দেখে অনেকেই তাকে মাদকাসক্ত হিসেবে কটাক্ষ করেছেন।
এ ছাড়া ছবির ক্যাপশানে সুহানা ভুল বানানে ইংজেীতে ফ্রেন্ডস শব্দটি লিখেছেন। যে কারণে কেউ তাকে সঠিক বানান লেখার পরামর্শ দিয়েছেন, কেউ বা আবার ফ্রেন্ডস বানান সুহানা জানেন না বলে কটাক্ষ করেছেন।
তবে এই প্রথম নয়, বহুবার বিভিন্ন কারণ ট্রোল হতে হয়েছে শাহরুখ কন্যাকে।
লন্ডনের আর্ডিংলি কলেজে পড়াশুনা করছেন সুহানা। সেখানেই থাকেন তিনি। পড়াশোনার পাশাপাশি অভিনয়ও শিখছেন। পড়াশুনা শেষে হয়তো বলিউডেই পা রাখবেন খান পরিবারের এই মেয়ে।
