এই গরমে অটোয় চড়ে কোথায় যাচ্ছে সারা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৯ এএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
তার ছবি বক্স অফিসে পারদ চড়িয়েছে৷ দর্শক পছন্দ করছেন তাকে৷ সইফ-অমৃতা কন্যা সারা আলি খান এখন বলিউডের হার্টথ্রব৷ সেই সারা এই গরমে আরও উত্তাপ ছড়ালেন৷ না, কোনও রিভিলিং পোশাক আশাক নয়৷ শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ছেড়ে আপনার আমার মতো সাধারণ একটা অটোয় চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি৷
সারার দুটো ছবিই কেদারনাথ ও সিম্বা ২০০ কোটির রেকর্ড ছুঁয়েছে৷ সেই তারকা কেন সাধারণ অটোতে? তাও জুহুর মতো জায়গায়? ঠিকই শুনেছেন নিজের এক বন্ধুকে সঙ্গে নিয়ে অটোয় চড়ে সারাকে নামতে দেখা গেল জুহুতে৷
উল্লেখ্য, লাভ আজ কাল সিনেমার সিক্যুয়েল বানাতে চলেছেন পরিচালক ইমতিয়াজ৷ ২০০৯ সালের এই রোমান্টিক কমেডি ড্রামা সিনেমায় লিড রোলে অভিনয় করেছিলেন সইফ আলি খান ও দীপিকা পাডুকোন৷ বক্স অফিসে সাফল্যের মুখ দেখে ছবিটি৷ নয় বছর পর লাভ আজ কালের সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইমতিয়াজ৷
শোনা যাচ্ছে ছবিতে লিড রোলে দীপিকার জায়গায় সারার নাম একরকম চূড়ান্ত করে ফেলা হয়েছে৷ অপরদিকে সইফ আলি খানের ক্যারেক্টার প্লে করবেন বলিউডের চকোলেট বয় কার্তিক আরিয়ান৷ লাভ আজ কাল টু’তে কার্তিকের লাভ ইন্টারেস্ট হবেন সারা৷
এই কার্তিকের কারণে একবার সংবাদ শিরোনামে জায়গা করে নেন সারা৷ একটি রেডিও ইন্টারভিউতে সারা কার্তিকের প্রতি তাঁর ক্র্যাশের কথা খোলাখুলি স্বীকার করে নেন৷ জানিয়েছিলেন, ডেটিংয়ে গেলে তিনি কার্তিকের সঙ্গে যাবেন৷
এমনকি রেডিও জকিকে মজার ছলে তার বাড়ির ঠিকানাও পাঠিয়ে দিতে বলেছিলেন৷ ফলে সারার কাছে এই অফার স্বপ্নপূরণের মতো৷ সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে সারার পরিচয় করিয়ে দেন রণভীর সিং৷ প্রথম আলাপের সেই ভিডিও অনলাইনে ভাইরাল৷
এছাড়াও সারার ঝুলিতে রয়েছে ডেভিড ধাওয়ানের ছবি কুলি নাম্বার ১-এর রিমেক৷ বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান৷
