ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৩:৩৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরুণ-নাতাশার বিয়ে ২০২০ সালে

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বেশ কয়েক বছর ধরে নাতাশা দালালের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের বর্তমান সময়ের অন্যতম সুপারস্টার বরুণ ধাওয়ান। তারা দুজনে ছোটবেলার বন্ধু। চলতি বছরের শুরু দিকে করণ জোহার সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে নাতাশার সঙ্গে সম্পর্কের কথা কবুল করেন বরুণ। কিন্তু বিয়ে করবেন কবে, তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি নায়ক।

তবে বরুণ কিছু না বললেও এবার সকলের কৌতুহল মেটালেন তার বাবা পরিচালক ডেভিড ধাওয়ান। তিনি জানালেন, ২০২০ সালের ডিসেম্বরে চারহাত এক হবে বরুণ ও নাতাশা। সম্প্রতি ডেভিড বলেন, ‘বরুণ ও নাতাশার সম্পর্কে আমি খুব খুশি। ওরা আগামী বছরের ডিসেম্বরে বিয়ে করবে। সব কাজেই দুজনে একে অপরকে সমর্থন করে।’

ছয় বছর আগে অর্থাৎ ২০১২ সালে করণ জোহারের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বরুণ ধাওয়ানের। প্রথম ছবিতেই সাফল্য পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ‘অক্টোবর’, ‘সুই ধাগা’র মতো অন্য ধারার ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন বরুণ। ব্যক্তিগত জীবনেও যথেষ্ট ব্যালান্সড তিনি। দীর্ঘদিন ধরে শুধু নাতাশার সঙ্গেই সম্পর্কে রয়েছেন।

বরুণের চেয়ে নাতাশা বয়সে মাত্র দুই বছরের ছোট। বরুণের জন্ম ১৯৮৭ সালে মুম্বাইতে। ১৯৮৯ সালে একই শহরে জন্ম নেন তার প্রেমিকা নাতাশা দালাল। নিউ ইয়র্ক থেকে ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার বরুণের প্রেমিকা। কাজেই আবার একটি রাজকীয় বিয়ে দেখার অপেক্ষায় বলিউড।

-জেডসি