ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১১:৫২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বুথের বাইরে বচসায় জড়ালেন নুসরাত 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার

ভোট দিতে গিয়ে বুথের বাইরে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান। আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে সপ্তম তথা অন্তিম দফার ভোট গ্রহণ। সমগ্র দেশের ৫৯টি লোকসভা কেন্দ্রে চলেছে ভোট গ্রহণ। রাজ্যের তিন জেলার নয় কেন্দ্রে চলছে ভোট গ্রহণ।

এই নয় কেন্দ্রের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট কেন্দ্র। যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহান। তিনি আবার দক্ষিণ কলকাতা কেন্দ্রের ভোটার। এদিন এই দুই কেন্দ্রেই এদিন সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।

এদিন সকালে মর্ডান হাই স্কুলের একোটি বুথে ভোট দিতে যান অভিনেত্রী নুসরাত। তারকা প্রার্থীকে দেখেই বুথে ভিড় জমে যায়। খুব স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায়। একে তারকা ব্যক্তি তার উপরে নির্বাচনের শাসকদলের প্রার্থী হচ্ছেন নুসরাত। তার প্রতিক্রিয়া পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন সাংবাদিকেরা।

প্রথমে সাংবাদিক সম্মেলনের জন্য রাজি হলেও পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন নুসরাত জাহান। কেন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না তাও বোঝানোর চেষ্টা করেন। এই নিয়েই সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন এই অভিনেত্রী প্রার্থী। তবে অল্প সময় পরেই ঘটনাস্থল থেকে চলে যান তিনি।