ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১০:১১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোকেয়ার বায়োপিকের মুখ্য চরিত্র চূড়ান্ত

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

নির্মিত হতে যাচ্ছে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বায়োপিক। বায়োপিকটির চিত্রনাট্য করেছেন মনজুরুল ইসলাম মেঘ। সম্প্রতি কলকাতায় সিনেমার লোকেশন দেখে দেশে ফিরেছেন মনজুরুল ইসলাম মেঘ।

তিনি বলেন, ‘আমাদের চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। শুটিং লোকেশন দেখাও অনেকটা সম্পন্ন হয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, টালিগঞ্জ, হাওড়া, ইডেন পার্ক, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, বঙ্কিম চন্দ্র স্ট্রিট, মাদার তেরেসা ভবনসহ কলকাতার প্রায় ১৩টি জোন শুটিংয়ের জন্য প্রাথমিক ভাবে চূড়ান্ত করা হয়েছে।

বায়োপিকের ২৫ ভাগ শুটিং হবে বাংলাদেশে। ২০ ভাগ কলকাতায়, ১৫ ভাগ ভাগলপুরে আর বাকি ৪০ ভাগ শুটিং হবে দিল্লিতে। বাংলা, হিন্দি, নেপালি, অসমিয়া ও ইংরেজি ভাষায় নির্মিত হবে বায়োপিকটি।’

বেগম রোকেয়ার ভূমিকায় কাকে দেখা যাবে? বায়োপিকটি পরিচালনা কে করছেন? এমন প্রশ্নের উত্তরে মেঘ বলেন, ‘এটা আপাতত বলতে চাইছি না। আসলে আমাদের এ প্রজেক্টটি দীর্ঘদিন ধরে আমলা তান্ত্রিক জটিলতায় আটকে ছিল। মুখ্য চরিত্রের অভিনয় শিল্পী আমরা ঠিক করেছি। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো।’