ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১০:১১:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চলে গেলেন রুমা গুহ ঠাকুরতা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ৩ জুন ২০১৯ সোমবার

চলে গেলেন রুমা গুহ ঠাকুরতা। ভারতের কলকাতায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন ক্যালকাটা ইয়ুথ কেয়ারের প্রতিষ্ঠাতা এই অভিনয়শিল্পী। আজ সোমবার ভোর সোয়া ৬টা নাগাদ ৩৮ বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেত্রীর। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

কিছু দিন আগে ছেলে অমিত কুমারের বাড়িতে গিয়েছিলেন। মাস তিনেক অমিতের বাড়িতেই ছিলেন। কয়েক দিন আগে কলকাতায় ফেরেন রুমা। আজ বিকেলে ছেলে অমিত এলে শেষকৃত্য সম্পন্ন হবে প্রতিভাময়ী অভিনেত্রী-গায়িকার।

প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা। তাদের সন্তান অমিত কুমার। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার। গায়িকা শ্রমণা চক্রবর্তী রুমা এবং অরূপ গুহ ঠাকুরতার সন্তান।

অরূপ গুহ ঠাকুরতার ভাই  সুদেব গুহ ঠাকুরতার জানান, অমিতের কাছেই মূলত থাকতেন রুমা। বয়স হয়েছিল। তবে কোনও রকম অসুস্থতা সেই অর্থে ছিল না। বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন রুমা।