বিয়ের তোড়জোড় শুরু আলিয়ার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৬ এএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
বলিউডে আরও একটি বিয়ের তোড়জোড় শুরু। আর এবার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের দুই নামী পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে চলেছে। একদিকে কাপুররা, অন্যদিকে ভাটরা।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হতে চলেছে আলিয়া ভাটের।
বিয়ের তোড়জোড় শুরু আলিয়ার! লেহেঙ্গা আসছে কোথা থেকে! শোনা যাচ্ছে, বিয়ের জন্য আলিয়া বুক করেছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীকে। বলিউডের নামী অভিনেত্রীদের মতো আলিয়া-রণবীরের বিয়েতে থাকছে সব্যসাচী 'টাচ'! আর আলিয়ার বিয়ের লেহেঙ্গাও তৈরি করবেন সব্যসাচী। এমনই খবর বলিউডজুড়ে।
তবে হবু ননদ কারিনার বিয়েতে যে লেহেঙ্গা পরেছিলেন, সেরকম লেহেঙ্গা চানা না ভাট পরিবারের সদস্য আলিয়া। আলিয়া নিজের পছন্দ অপছন্দের বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন সব্যসাচীকে।
আর সেই মতোই এই এক বছর ধরে একটু একটু করে বুনোট বাঁধা শুরু হবে আলিয়ার লেহেঙ্গার।
