এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ছবি : সংগৃহীত
আগামী ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় নারী এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল।
এদিকে দেশ ছাড়ার আগে সোমবার (১৫ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ সময়ে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথাও জানান তিনি।
জ্যোতি বলেছেন, ‘এশিয়া কাপ আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় রেভ্যুলেশন হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়া যাবে এশিয়া কাপের মাধ্যমে।’
তিনি যোগ করেন, ‘শেষ দুটি সিরিজ খারাপ গিয়েছে, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। এরপর আমাদের একটা লম্বা বিরতি গেল, আমরা এ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছি। সেখানে যারা ভালো করেছে, তাদের আমরা দলে এনেছি। সর্বশেষ ক্যাম্পেও দেখলাম সবাই ভালো ছন্দে আছে। আমরা এখন ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি।’
নিজেদের লক্ষ্য জানিয়ে টাইগ্রেস অধিনায়কের মন্তব্য, ‘সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, লম্বা সময় ধরে আমরা ভালো করছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু দল হিসেবে ভালো করিনি। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই।’
উল্লেখ্য, এশিয়া কাপের এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এ’তে আছে নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২০ জুলাই লঙ্কানদের মুখোমুখি হবে জ্যোতিরা।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
- নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব প্রশ্নের মুখে
- শীর্ষস্থান ফিরে পেলেন পাক স্পিনার সাদিয়া ইকবাল
- মন্ত্রিসভায় কোন বিভাগ থেকে কতজন আসল
- সরকারপ্রধান হিসেবে একই পরিবারের ৩য় ব্যক্তি তারেক
- সুপার এইটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিদায়
- আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা
- বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো: রুমিন ফারহানা
- নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
- শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
- নারীরা শুধু ভোটার হয়ে যাবে, এটা কি লজ্জার নয়?
- আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে
- নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা
- পাখির দেশে বাংলাদেশ: বৈচিত্র্য, আবাসস্থল ও সংরক্ষণে চ্যালেঞ্জ
- রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কত বেতন পান?
- নতুন সরকারের শপথ কেন বঙ্গভবনের বাইরে?
- ব্রেন টিউমারে আক্রান্ত অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি
- বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা
- এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা
- নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক অ্যামেলিয়া
- ছুটি শেষে ধীরে ধীরে ঢাকাবাসী ফিরছেন ঘরে
- আজ আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ
- ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর
- প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
- কন্যার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপূর্ব
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান








