তিন বছরে উপবৃত্তি পেয়েছে মাধ্যমিকের দেড় কোটি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
গত তিন বছরে মাধ্যমিক বিদ্যালয়ের এক কোটি ৫৫ লাখ ২৯ হাজার ৭৯৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে এ টাকা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার আগে মন্ত্রিসভার অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে গত তিন বছরে মোট এক কোটি ৫৫ লাখ ২৯ হাজার ৭৯৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত স্নাতক পর্যায়ের মোট ১৫ লাখ ৫৭ হাজার ৫৬২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে অর্থ বিতরণ করা হয়েছে। স্নাতক পর্যায়ে যেসব শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয় তার প্রায় ৬০ শতাংশ নারী।
অর্থমন্ত্রী আরও বলেন, মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার ৭১ দশমিক ৮২ শতাংশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখি নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। এজন্যে প্রয়োজনীয় মানবসম্পদ সৃজনের লক্ষ্যে দেশের ১৬০টির অধিক বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
- পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি
- সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
- খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে: সাবিলা নূর
- বিপিএলে আসছেন ‘সিলেটের জামাই’ মঈন আলি
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- মির্জা ফখরুলের পক্ষে ভোট চাইলেন তাঁর স্ত্রী-মেয়ে
- মাথা গোঁজার ঠাঁই হলো বীরাঙ্গনা যোগমায়ার
- তাসমানিয়ার জঙ্গলে নিখোঁজ তরুণীর ফোন মিলল দুই বছর পর
- বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
- ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ
- মেডিকেল ভর্তি পরীক্ষায় চমক দেখালেন ৬ কন্যা
- কিডনির রোগের আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা
- শীতে খসখসে ত্বক? ৩ উপাদানেই মিলবে সমাধান
- আজ মহান বিজয় দিবস
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- আজ মহান বিজয় দিবস
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার
- ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নাবিহা, তৃতীয় তাহমিদুল
- যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় টিকটকের বিনিয়োগকারীরা
- বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলার শঙ্কা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর








