হামলা-অগ্নিসংযোগ
তিন সংস্থার ১ হাজার ২০০ কোটি টাকা ক্ষতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে সরকারি তিন সংস্থার অন্তত এক হাজার ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৮ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের ৫৩টি গাড়ি ও ১৩টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। ভবনের ভেতর ও বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ এই তাণ্ডবে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের অন্তত ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
একইদিনে রাজধানীর রামপুরায় জাতীয় টেলিভিশনের (বিটিভি) কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। এতে বিটিভির আর্কাইভসহ নানা বিভাগের ক্ষয়ক্ষতি হয়। সেখানেও অগ্নিকাণ্ডে অন্তত ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
এ ছাড়া বনানীর সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুড়িয়ে দেওয়া হয় ৫৫টি গাড়ি। ভবনের প্রথমতলা থেকে তৃতীয়তলা পুরো পুড়ে গেছে। পুরো ১৪তলা ভবনই অগ্নিসংযোগে ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে সেতু বিভাগের ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকার হতে পারে।
শুধু এই তিনটি সংস্থাই নয়, কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা, মেট্রোরেলের স্টেশন, মহাখালীতে ডেটা সেন্টারসহ পুলিশ ফাঁড়ি, ট্রাফিক বক্স ও বহু গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
দেশজুড়ে ভয়াবহ এই সহিংসতার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ১৫৯টি মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলাচ্ছে র্যাব-ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট। এখন পর্যন্ত ২ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- ইউএনও ফেরদৌস মারা গেছেন
- ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন
- বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- অধিনায়কত্বের ম্যাচে সেরার স্বীকৃতিও ঋতুপর্ণার
- ফের তিতাসে দুর্ঘটনা, যেসব এলাকায় গ্যাস বন্ধ
- যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার
- ডেঙ্গুতে বছরে প্রথম মৃত্যু
- বিসিএস পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে থাকার নির্দেশ
- সিরির জন্য গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল
- ৫টি সহজলভ্য প্রোটিনযুক্ত খাবার
- শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট
- বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
- ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
- যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
- রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল
- শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে বসবেন?
- যে কারণে স্মার্টফোনের দাম বাড়লো
- জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ইসির নতুন নির্দেশনা
- গোল্ডেন গ্লোবসে স্বামীকে নিয়ে রোম্যান্স
- স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে ‘এআই ওভারভিউ’ সরালো গুগল
- ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
- ‘নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে’
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে
- ৫টি সহজলভ্য প্রোটিনযুক্ত খাবার
- সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার
- ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়া অধিনায়কের
- ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- সোবোসলাইয়ের ‘হাস্যকর’ ভুলেও লিভারপুলের বড় জয়

