রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৭ অক্টোবর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বাতাসে গুঞ্জন, ডুবে ডুবে জল খাচ্ছেন অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি। এবার নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। তাদের ধারণা সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান। তবে ঝেড়ে কাশলেন না। রহস্য জমিয়ে রাখলেন। দিলেন দায়সারা উত্তর। রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জ নিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’
আরও বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’
রনি-সাদিয়ার সম্পর্ক ঠিক কেমন জানতে চাইলে উত্তরে সাদিয়া আয়মান বললেন, ‘নরমাল, কেমন আর হবে।’এরপর আর কথা বাড়াননি। সোজাসুজি সংযোগ বিচ্ছিন্ন করে দেন অভিনেত্রী।
গত ২০ অক্টোবর ছিল রনির জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন রনি।
ক্যাপশনে লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’
এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’
আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’
এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’তারপর থেকেই বিষয়টি চর্চা শুরু হয়।
- রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- সম্রাজ্ঞী উ, ইতিহাসের সবচেয়ে ধনী এক নারী
- চার দিনের ছুটি শেষে ঢাকামুখী মানুষ
- ফরিদপুরে তিন নারী প্রার্থীর দু’জন বিজয়ী
- কারখানায় সংগ্রাম: গার্মেন্টসকন্যাদের গল্প
- তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে রেকর্ড তেলআবিবের
- ফুলে ফুলে বসন্তের গান: রঙ, গন্ধ আর জীবনের উৎসব
- ৩৫–৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি বিএনপির
- মন্ত্রীদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট
- নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
- থানকুনির ভেষজ গুণ, শরীর-সৌন্দর্য চর্চায় উপকার
- দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান
- বিএনপির জয়: নারী ভোটারদের প্রত্যাশা ও ভাবনা
- তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
- মন্ত্রিসভার শপথ সোম-মঙ্গলবার, এমপিদের রোববার
- পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
- ৩৫–৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি বিএনপির
- চীনে নবদম্পতিদের বিয়েতে রসুন উপহারের প্রথা
- ফুলে ফুলে বসন্তের গান: রঙ, গন্ধ আর জীবনের উৎসব
- থানকুনির ভেষজ গুণ, শরীর-সৌন্দর্য চর্চায় উপকার
- তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
- তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ২৯৭ আসনের গেজেট প্রকাশ, দ্রুত শপথ এমপিদের
- নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে রেকর্ড তেলআবিবের
- রাজধানী ঢাকা, আজও বেশ ফাঁকা
- পাক-ভারত ম্যাচের টিকিট শেষ, হোটেল-বিমান ভাড়া বেড়ে ৪ গুণ
- দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান
- মন্ত্রীদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট






