সনজীদা খাতুনের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আজ ৪ এপ্রিল মহান ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছায়ানটের সভাপতি বিশিষ্ট সঙ্গীতশিল্পী অধ্যাপক সনজীদা খাতুনের জন্মবার্ষিকী । ১৯৩২ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা সাহিত্যিক ,শিক্ষাবিদ ও সংস্কৃতি ব্যক্তিত্ব কাজী মোতাহার হোসেন। মাতার নাম সাজেদা বেগম। তিনি সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করেন এবং একজন দক্ষ অনুবাদক ছিলেন।
ছোটবেলা থেকেই সনজীদা খাতুন সঙ্গীত ও সংস্কৃতি কর্মে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যোগ দেন। তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন। ১৯৬১ সালে স্বামী বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও সাংবাদিক ওয়াহিদুল হকের সাথে ছায়ানট প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মধ্যদিয়ে ষাট দশক থেকে সঙ্গীত ও বাঙালি সংস্কৃতি জাগরণের আন্দোলনে কাজ করে যাচ্ছেন।
দেশ স্বাধীনের পর ছায়ানটের মাধ্যমে সারাদেশে সঙ্গীত ও সংস্কৃতি কর্ম ছড়িয়ে দেন। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ গঠন করেন। তিনি এই সংগঠনের সভাপতি। সঙ্গীত, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সনজীদা খাতুনের বেশ কিছু গ্রন্থ প্রকাশ পেয়েছে।
বিশিষ্ট গবেষক, লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক তার সম্পর্কে জানান, সনজিদা খাতুন ভাষা আন্দোলন থেকে শুরু করে তার জীবনের পুরো সময়ই কাটিয়েছেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোক সঙ্গীত প্রসারের জন্য। ১৯৬২ সালে রবীন্দ্র সঙ্গীতের বিরুদ্ধে পাকিস্তানী সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যে আন্দোলন হয়, তাতে তিনি নেতৃত্ব দেন। ছায়ানট প্রতিষ্ঠা করে সঙ্গীত ও সংস্কৃতির উন্নয়নেই তিনি বেশি সময় কাটান।
- আজ মহান বিজয় দিবস
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি
- সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার
- ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
- ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
- এপস্টেইনের সঙ্গে ট্রাম্প-ক্লিনটনের নতুন ছবি ফাঁস
- প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর লাশ, বিচার দাবি
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
- হাদি হত্যাচেষ্টা: আরও তিন সন্দেহভাজন আটক
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নাবিহা, তৃতীয় তাহমিদুল
- যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় টিকটকের বিনিয়োগকারীরা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
- নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলার শঙ্কা
- সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ১৬
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান-বডিগার্ড
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
- ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
- এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
- হাদি হত্যাচেষ্টা: আরও তিন সন্দেহভাজন আটক
- প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর লাশ, বিচার দাবি

