ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাহবাগ শিশুপার্ক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় শিশুপার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজের জন্য পার্কটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিশুপার্কে প্রবেশের মূল ফটকে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় শিশুপার্কের সব কার্যক্রম বন্ধ থাকবে। উন্নয়নমূলক কাজ শেষে পুনরায় সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শিশুপার্ক খোলা হবে। ’

তবে হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। প্রতিদিনই অনেক দর্শনার্থী এসে ফিরে যাচ্ছেন। বেশ কয়েকজন দর্শনার্থী জানান, জনসাধারণের হয়রানি বন্ধে পার্কটি বন্ধ রাখার বিষয়ে প্রচারণা চালানো উচিত।

-জেডসি