ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৯:২২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

অবশেষে জামিন পেলেন ভারতের ২ নারী সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

সম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝাসম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝা

সম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝাসম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝা

অবশেষে জামিন পেলেন ভারতের ২ নারী সাংবাদিক। ত্রিপুরায় সহিংসতার ঘটনা নিয়ে প্রতিবেদন করা গ্রেফতারকৃত দুই নারী সাংবাদিক সম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝাকে ত্রিপুরার গোমতী জেলার একটি আদালত জামিন দিয়েছে। খবর এনডিটিভর। 

খবরে বলা হয়, সাংবাদিক সম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝাকে সোমবার গ্রেফতার করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর এক সমর্থক গত রবিবার ত্রিপুরার ফটিকরয় থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এফআইআরে অভিযোগ করা হয়, ওই দুই সাংবাদিকের প্রতিবেদন রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। 

পরে ওই দুই সাংবাদিককে গ্রেফতার করে সোমবার আদালতে পেশ করা হয়। 

অ্যাডভোকেট পিযুষ বিশ্বাস জানান, প্রত্যেকের ৭৫ হাজার টাকা বেল বন্ডে দুই নারী সাংবাদিকের জামিন মঞ্জুর হয়েছে। তাদের বিরুদ্ধে যেখানে অভিযোগ দায়ের হয়েছে, সেই কাকরাবন থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হবে। 

উল্লেখ্য, গত শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানায়,  ত্রিপুরায় ক্ষয়ক্ষতি ও ভাঙচুর নিয়ে সোশাল মিডিয়ায় যে খবর ঘোরাফেরা করছে, তা ভুয়ো। এরপরই ওই দুই নারী সাংবাদিককে আটক করা হয়।

ওই দুই সাংবাদিকের জামিন প্রসঙ্গে আইনজীবী জানান,  জামিনের শর্তে বলা হয়েছে, পুলিশ ডাকলে তাদের হাজিরা দিতে হবে এবং তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন।