অবসর নাকি নতুন চুক্তি, যা বললেন নেইমার
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সান্তোসে নিজের চুক্তি শেষ হওয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আবারও খোলাসা করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকার বিষয়টি নিশ্চিত করলেও ২০২৭ সালে মাঠে থাকবেন নাকি ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন- তা নিয়ে এখনও কিছু চূড়ান্ত করেননি এই ফরোয়ার্ড।
সোমবার নিজের দাতব্য সংস্থা ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, এখনই তিনি অবসর নিচ্ছেন না, তবে ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীরভাবে ভাববেন।
তিনি বলেন, ‘আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং তা পুরোপুরি সম্মান জানিয়েই পূরণ করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব, নাকি ছেড়ে অন্য কোথাও যাব, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনও জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’
কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর মুখোমুখি হবে সান্তোস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সান্তোসের মূল দল সোমবারই বিলেমে রওনা হলেও নিজের দাতব্য অনুষ্ঠানের কারণে দলের সঙ্গে যেতে পারেননি নেইমার। তবে তিনি নিশ্চিত করেছেন, মঙ্গলবার নিজের ব্যক্তিগত জেটে চেপে উত্তরাঞ্চলে উড়াল দেবেন এবং কোচের জন্য শতভাগ প্রস্তুত থাকবেন।
শারীরিক ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমার বলেন, ‘শারীরিকভাবে আমি বেশ ভালো অনুভব করছি, দিন দিন মাঠে নিজের সেরাটা ফিরিয়ে আনছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন ৩৩ বছর বয়সী এই তারকা। প্রতিষ্ঠানটির প্রশংসা করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি যা ভালোবাসি, তা অন্তর থেকে করি। আর এই ইনস্টিটিউট গড়ে তোলাটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







