অবাধ্য বউকে ‘আলতো করে’ পেটানোর পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
অবাধ্য বউকে ‘সবক’ শেখাতে ‘আলতো করে’ পিটুনি দেওয়ার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ বিষয়ক উপমন্ত্রী সিতি জাইলাহ মোহাম্মদ ইউসুফ। তিনি বলেছেন, ‘স্বামীর উচিত স্ত্রীকে বুঝিয়ে দেওয়া যে, তিনি প্রয়োজনে কঠিন হতে পারেন। স্ত্রীর চারিত্রিক পরিবর্তন চাইলে সেটাও স্বামীর বুঝিয়ে দেওয়া উচিত।’ খবর ডেইলি মেইলের।
ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এ পরামর্শ দেন তিনি। দুই মিনিটের ওই ভিডিওতে জাইলাহ ইউসুফ আরও বলেন, যেসব নারী কথা শোনেন না, তাঁদের শাসন করা উচিত স্বামীর। শাসনে কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। তারপরও স্ত্রী স্বামীর বাধ্য না হলে, স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন, স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন।
ভিডিওতে নারীদের প্রতি মন্ত্রী পরামর্শ দেন, স্বামী অনুমতি দিলেই কেবল তাঁর সঙ্গে কোনো বিষয়ে কথা উচিত। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, স্বামীর মর্জি বুঝে, তাঁর খাওয়াদাওয়া শেষ হওয়ার পর, যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তাঁর সঙ্গে কথা বলুন। কোনো বিষয় তোলার আগে অনুমতি চেয়ে নেবেন।
এদিকে সিতি জাইলাহর এই ভিডিও বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। টিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফ। তবে শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন ও নারী অধিকার নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও ওই ভিডিও বার্তার নিন্দা জানিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










