‘অলৌকিক শক্তি’র আশায় মৃত শিশুর মাথা কাটলো ৫ শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
রাজধানীর পোস্তগোলা শ্মশান ঘাটে মাটিচাপা দেওয়া এক মৃত শিশুর লাশ তুলে শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন করেছে পাঁচ কিশোর। এর পর সেই বিছিন্ন মাথা মাটিতে রেখে তন্ত্রমন্ত্র পাঠ করছিল তারা। ওই কিশোররা বলেছে, তারা ‘অলৌকিক শক্তি’র অধিকারী হওয়ার আশায় এই কাণ্ড করেছে।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে এমন বীভৎস দৃশ্য দেখেন ওই শ্মশানে কর্তব্যরত সিটি করপোরেশনের এক কর্মচারী। তখন তিনি বিষয়টি পুলিশ ও স্থানীয়দের জানান। পরে থানা থেকে পুলিশ গিয়ে বিছিন্ন মাথাসহ ওই পাঁচ কিশোরকে গ্রেপ্তার করে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, পুরান ঢাকার শাঁখারী বাজারের রবীন্দ্র দত্ত নামে এক ব্যবসায়ীর নবজাতক সন্তান সোমবার দুপুরে স্থানীয় এক হাসপাতালে মারা যায়। এর পর ধর্মীয় রীতি অনুযায়ী শ্যামপুর শ্মশান ঘাটে ওইদিন বিকেলেই তাকে সমাহিত করা হয়। সেদিন রাত ২টার পর ওই পাঁচ কিশোর শ্মশানে গিয়ে নবজাতকের মৃতদেহ তুলে ফেলে।
পরে তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে শিশুর মাথা বিচ্ছিন্ন করেন তারা। ছিন্ন মাথাটি ঘিরে তারা মন্ত্র পাঠ শুরু করেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে বিচ্ছিন্ন মাথাসহ ওই পাঁচ কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।
মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার কিশোরদের দাবি, তারা এ কাজ সম্পন্ন করতে পারলে সকলেই এক ‘অলৌকিক শক্তি’র অধিকারী হয়ে যেত।
এ ঘটনায় শ্মশান ঘাটের এক কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই পাঁচ কিশোরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






