ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৫৪:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩ জুলাই ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

শুরু থেকেই আক্রমণের ঝড় তুলল স্পেন। জোড়া গোলে ইতিহাস গড়লেন মিকেল ওইয়ারসাবাল। সঙ্গে প্রেদা পররোর গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় উঠে গেল লুইস দে লা ফুয়েন্তের দল।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্প্যানিশরা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

২০১০ আসরের ফাইনাল জয়ের পর, এই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচের জয়ের স্বাদ পেল স্পেন। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইল দলটি।

ম্যাচের ৩৬তম মিনিটে বাঁ দিক থেকে কুকুরেইয়ার আড়াআড়ি পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় দুর্দান্ত প্লেসিং শটে বল জালে পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড ওইয়ারসাবাল। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।

.
এরপর আরও একপেশে হয়ে পড়ে লড়াই। ৬৬তম মিনিটে আরেকটি দারুণ পাসিং ফুটবলে শাণানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। কুকুরেইয়ার পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে ছয় গজ বক্সের বাইরে ক্রস বাড়ান অ্যালেক্স বায়েনা, ফাঁকায় বল পেয়ে জোরাল হেডে গোলটি করেন পেদ্রো পররো। বিশ্বকাপে এটা তার প্রথম গোল।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ওইয়ারসাবাল। এবারও অ্যাসিস্টের ভূমিকায় কুকুরেইয়া। কিছুদিন আগে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই লেফট-ব্যাকের থ্রু পাস ডি-বক্সে ধরে নিখুঁত প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন রেয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড।

.
১৯৮৬ সালের পর এই প্রথম স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে একাধিক গোল করলেন ওইয়ারসাবাল। সেবার বিশ্বকাপের শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে ৫-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন এমিলিও বুত্রাগুয়েনো।

ওইয়ারসাবালের বিশ্বকাপে গোল হলো চারটি। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৫৭ ম্যাচে ২৯টি।

দিনের পরের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পায় পর্তুগাল।

আর্লিংটনের ডলাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার দিবাগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালের টিকিটের জন্য লড়বে পর্তুগাল ও স্পেন।