অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিতে প্রস্তুত মেরকেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার বিতর্কের মধ্যেই জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছেন, তিনি করোনাভাইরাস প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে প্রস্তুত আছেন।
শুক্রবার জার্মানির বিভিন্ন রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মেরকেল এ কথা বলেন। খবর রয়টার্স।
মেরকেল বলেন, ‘হ্যাঁ, আমি অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেব। আমি আমার পালা আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই। কিন্তু আমি ওই টিকা নেব।
অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর কয়েকজনের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার উপসর্গ দেখা দেয়ার পর জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এই টিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বের বিশেষ করে ইউরোপের একের পর এক দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদান স্থগিত করেছে, জার্মানির নামও ওই তালিকায় রয়েছে। যার ফলে ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশগুলোতে কোভিড-১৯ এর টিকা সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ইএমএ), যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাসহ অনেকেই অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ না থাকার এবং ওই টিকাকে নিরাপদ ও কার্যকর বলে মত দিয়েছে।
গত বৃহস্পতিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়ে ইএমএ-র মতামত প্রকাশের পর শুক্রবার থেকে জার্মানি আবার এই টিকা দিতে শুরু করেছে। কিন্তু টিকার নিরাপত্তা নিয়ে জনগণকে আস্বস্ত করতে নেতাদের বেগ পেতে হচ্ছে।
জার্মানির বাডেন-উহটেমবার্গ রাজ্যের প্রধান উইনফ্রিড ক্রাচমান জনগণের আস্থা ফেরাতে টেলিভিশনে সরাসরি এক অনুষ্ঠানে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেন। পরে তিনি জনগণকে বলেন, এবার বিশ্বাস করেছেন তো, আমি টিকা নিয়েছি।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











