ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৯:৫২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

আইইডিসিআরের নিয়মিত প্রেস ব্রিফিং আজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং আজ রবিবার স্থগিত করা হয়েছে। এই তথ্য জানিয়েছে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইইডিসিআর পরিচালক ।

অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, আজ তাদের নিয়মিত প্রেস ব্রিফিং হবে না। বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামীকাল সোমবার থেকে নিয়মিত ব্রিফিং করা হবে।

-জেডসি