ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৮:২৯:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

আইফোনে পানি ঢুকলে কী করবেন?

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইফোনে উন্নত ফিচার এবং ওয়াটার রেজিস্ট্যান্ট সুবিধা থাকলেও ইলেকট্রনিক ডিভাইস হিসেবে পানির সংস্পর্শে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। আইফোন ১২ সিরিজের পরের সব মডেলে আইপি৬৮ রেটিং থাকলেও এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নয়। অসাবধানতায় আইফোনে পানি ঢুকে গেলে ভুল পদক্ষেপের কারণে ফোনের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আইফোন সুরক্ষিত রাখতে সঠিক নিয়মগুলো জেনে রাখা জরুরি।
সতর্কবার্তাগুলো চিনে রাখুন

আইফোনের ভেতরে পানি ঢুকলে সাধারণত দুইটি সতর্কবার্তা দেখা যায়। যদি লাইটনিং কেবলের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় পানি শনাক্ত হয়, তবে "Charging Not Available" বার্তাটি স্ক্রিনে ভেসে ওঠে। অন্যদিকে, ইউএসবি-সি পোর্টে পানি শনাক্ত হলে "Liquid Detected in USB-C Connector" সতর্কবার্তাটি দেখা যায়। এমন বার্তা দেখা মাত্রই আইফোনটিকে চার্জিং কেবল থেকে আলাদা করে ফেলতে হবে এবং চার্জার ও কেবল প্লাগ থেকে খুলে নিতে হবে। অ্যাপলের মতে, ভেজা অবস্থায় চার্জ দিলে চার্জিং পোর্ট ও কেবল স্থায়ীভাবে নষ্ট হতে পারে।
চার্জ করার সঠিক নিয়ম

আইফোনের ভেতরে পানি ঢুকেছে মনে হলে প্রথমেই ফোনটিকে আলতো করে হাতে টোকা দিন। এসময় চার্জিং পোর্টটি নিচের দিকে রেখে টোকা দিলে ভেতরে জমে থাকা পানি বেরিয়ে আসবে। পানি বেরিয়ে যাওয়ার পর ফোনটিকে অন্তত ৩০ মিনিট শুকানোর সময় দিন। এরপর চার্জারে লাগিয়ে দেখুন। যদি ফোন স্বাভাবিকভাবে চার্জ হয়, তবে চিন্তার কারণ নেই। তবে আবারও যদি সতর্কবার্তা দেখা যায়, তবে ফোনটি অন্তত ২৪ ঘণ্টা বাতাস চলাচল করে এমন নিরাপদ স্থানে রেখে শুকিয়ে নিতে হবে।

চালের মধ্যে রাখা কি নিরাপদ?

অনেকের ধারণা, ভেজা ফোন চালের মধ্যে রাখলে দ্রুত শুকিয়ে যায়। এটি একটি ভুল ধারণা। বরং ভেজা ফোন চালের মধ্যে রাখলে চালের ছোট ছোট কণা ফোনের ভেতরে ঢুকে বিভিন্ন যন্ত্রাংশে আটকে যেতে পারে। এটি ফোনের কার্যকারিতা আরও কমিয়ে দিতে পারে এবং স্থায়ী ক্ষতি করতে পারে। তাই এই পদ্ধতি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।