আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
ব্রাজিল সমর্থকেরা প্রতিপক্ষ হিসেবে নিশ্চয়ই নরওয়েকে প্রত্যাশা করছিল না। তবে আর্লিং হল্যান্ড সেলেসাওদের সেই প্রত্যাশা পূরণ হতে দেয়নি।দলের সবচেয়ে বড় তারকার শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।
৮৫ মিনিট পর্যন্ত দুই দলই ১-১ সমতায় থাকলেও ৮৬ মিনিটে এই বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করে নরওয়ের মুখে হাসি এনেছেন হালান্ড। লিওনেল মেসির পর হালান্ড এখন চলতি বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে এমবাপে-হালান্ড দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকা কোটি ফুটবলপ্রেমীর আশাভঙ্গ করে প্রায় পুরো একাদশকেই বিশ্রামে পাঠিয়েছিলেন নরওয়ে কোচ। উদ্দেশ্য ছিল নকআউট ম্যাচের আগে প্রথম একাদশের খেলোয়াড়দের সতেজ রাখা। স্টেল সোলবাকেনের সেই উদ্দেশ্য পূরণ হয়েছে আজ। নিজেদের সেরাটা না খেলতে পারলেও তা আইভরি কোস্টকে হারানোর জন্য যথেষ্ট ছিল।
প্রথমার্ধে অবশ্য নরওয়েকে আনন্দের প্রথম উপলক্ষ এনে দেন জার্মান ক্লাব আরবি লাইপজিগে খেলা প্রতিভাবান ফুটবলার অ্যান্টোনিও নুসা। নেইমারকে নিজের আদর্শ মানা ২১ বছর বয়সী নুসা গোলটিও করেছেন অনেকটা নেইমারের মতো স্কিল দেখিয়েই। মার্টিন ওডেগার্ডের বাড়ানো বল বক্সের বাঁ প্রান্তে পেয়েছিলেন নুসা। সেখান থেকে কাট-ইন করে ডান পায়ের অসাধারণ বাঁকানো শটে গোল করে অনেকটা পরিস্থিতির বিপরীতেই নরওয়েকে এগিয়ে দেন তিনি।
বিরতির পর আক্রমণে ধার বাড়ায় আইভরি কোস্ট। বিশেষ করে আমাদ দিয়ালো বদলি হিসেবে নামার পর বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে আফ্রিকান দলটি। ৫৪ মিনিটে পরিষ্কার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। কিন্তু শেষ পর্যন্ত দিয়ালোর ব্যক্তিগত নৈপুণ্যেই ম্যাচে ফেরে আইভরি কোস্ট। ৭৪ মিনিটের মাথায় বক্সে ঢুকে বেশ কয়েকজনকে কাটিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম সুন্দর গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দিয়ালো। এর আগে গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে গোল হজম করা থেকেও বাঁচিয়েছিলেন তিনি।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যেতে পারে বলে মনে হচ্ছিল, তখন নরওয়ের ত্রাতা হয়ে আসেন হালান্ড। বদলি খেলোয়াড় অস্কার ববের দারুণ থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে হালান্ডের উদ্দেশ্যে বাড়ান প্যাট্রিক বার্গ। একদম ফাঁকা অবস্থায় দাঁড়িয়ে থাকা হালান্ডের শুধু বলে পা লাগানো ছাড়া আর খুব বেশি কিছু করতে হয়নি।
স্টপেজ টাইমের শেষ দিকে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা ফেরানোর কাছাকাছি পৌঁছে গেছিলো আইভরি কোস্ট। তবে দিয়ালোর দূরপাল্লার দারুণ একটি ফ্রিকিক দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দিয়ে নরওয়ের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন গোলরক্ষক নিল্যান্ড।
শেষ ষোলোতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে মোকাবিলা করবে হালান্ডের নরওয়ে। তবে ওই ম্যাচের আগে দারুণ স্মৃতি নিয়েই মাঠে নামবেন হালান্ডরা। নরওয়ে সর্বশেষ যেবার বিশ্বকাপে খেলেছিল, সেই ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











