আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ফাইল ছবি।
মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ আগামী ১০ বছরের মধ্যে চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার পরিকল্পনায় বেশি মনোযোগ দিচ্ছে। মাস্ক আশাবাদী, কম সময়ে চাঁদে এই ধরনের শহর গড়ে তোলা সম্ভব হবে।
মাস্ক সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানিয়েছেন, স্পেসএক্স এখনো মঙ্গলে শহর গড়ার দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা বজায় রেখেছে। তবে বর্তমান প্রধান অগ্রাধিকার হলো সভ্যতাকে সুরক্ষিত রাখা এবং চাঁদে দ্রুত পৌঁছানো।
ওই মন্তব্যটি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছিল, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে, চাঁদকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মঙ্গলের অভিযান ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখা হবে।
২০২৭ সালের মার্চ মাসে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি চাঁদে মানুষের ফিরে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ মিশনের পর প্রথমবার। চলতি দশকে চাঁদে মানুষ ফিরিয়ে আনার দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।
এক সপ্তাহের কম সময় আগে মাস্ক ঘোষণা করেছিলেন, স্পেসএক্স তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘এক্সএআই’কে কিনে নিয়েছে। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্য ধরা হয়েছে ১ লাখ ডলার এবং এক্সএআই-এর দাম ২৫ হাজার কোটি ডলার। এই পদক্ষেপ স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।
মাস্ক মনে করেন, এআই উন্নয়নের সঙ্গে কম্পিউটিং পাওয়ারের চাহিদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে মহাকাশে ডেটা সেন্টার চালানো পৃথিবীর চেয়ে বেশি সাশ্রয়ী হবে। স্পেসএক্স আশা করছে, এ বছরের শেষের দিকে পুঁজিবাজার থেকে প্রায় পাঁচ হাজার কোটি ডলার সংগ্রহ করবে, যা ইতিহাসের বৃহত্তম পাবলিক অফারিং হতে পারে।
গত রোববার মাস্ক তাদের কোম্পানির প্রথম ‘সুপার বোল’ বিজ্ঞাপন শেয়ার করেন, যেখানে স্টারলিংক ওয়াই-ফাই সেবার প্রচার করা হয়েছে। এটি স্পেসএক্সের নতুন উদ্যোগ ও মহাকাশপ্রযুক্তির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে মাস্ক তার শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানি ‘টেসলা’-কেও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। বৈদ্যুতিক গাড়ির বাজারে সফলতার পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও রোবট তৈরির লক্ষ্যে এই বছর দুই হাজার কোটি ডলার খরচ করবে।
এ পরিবর্তনকে ত্বরান্বিত করতে মাস্ক ঘোষণা করেছেন, টেসলা ক্যালিফোর্নিয়ার কারখানায় দুটি গাড়ির মডেলের উৎপাদন বন্ধ করা হবে। এতে ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট তৈরির জন্য পর্যাপ্ত স্থান তৈরি হবে, যা কোম্পানির ভবিষ্যৎ প্রযুক্তিগত লক্ষ্যকে বাস্তবায়ন করতে সহায়ক হবে।
এই পরিকল্পনা ও পদক্ষেপগুলি ইলন মাস্ককে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, এবং আগামী দশকে চাঁদে মানবসভ্যতার স্বপ্নকে আরও কাছে আনার সম্ভাবনা তৈরি করছে।
তথ্যসূত্র : রয়টার্স
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


