ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:১৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

আজ থেকেই দেশের সব প্রাথমিক স্কুলে ঈদের ছুটি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত। শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ মে) সাপ্তাহিক ছুটি পড়ায় মূলত বৃহস্পতিবার (২১ মে) ছুটির আগে শেষ ক্লাস হয়েছে। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শুক্রবার থেকে ছুটি শুরু। তবে জটিলতা সৃষ্টি হয়েছিল দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে।


রোজায় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, আজ শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা।

এমন জটিলতায় আজ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও বিদ্যালয়ের শিক্ষকদের এ বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি।

বাৎসরিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী—আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি থাকবে। যেহেতু ছুটি শুরু হবে ২৪ মে এবং ঘাটতি পূরণে ১০টি শনিবার খোলা রাখার কথা; ফলে ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে আবার যে মিড ডে মিল পরিবেশন করা হয়, সেই নির্দেশনায় ২২ মে থেকেই বিদ্যালয়ে খাবার দেওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বোঝানো হয়েছে, শনিবার বিদ্যালয় বন্ধ থাকবে।

তবে শেষ মুহুর্তে এসে ছুটি নিয়ে জটিলতা দূর করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন আজ শনিবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়ে চলবে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত। ১৫ দিন ছুটি থেকে আগামী ৭ জুন (রবিবার) থেকে ফের স্কুলের ক্লাস শুরু হবে।