আজ থেকে ব্যাংক খোলা, লেনদেন দেড়টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে খুলছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এড়াতে শুক্রবার থেকে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন হবে ‘সীমিত আকারে’। গ্রাহকদের জন্য প্রতিদিন মাত্র সাড়ে তিন ঘণ্টার জন্য ব্যাংক খোলা রাখা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে করোনা-সুরক্ষা প্রোটোকল বজায় রেখে সীমিত কর্মী দিয়ে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।
তবে ব্যাংকগুলো এই সময়ের বাইরে তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে। তাদের অন্যান্য নিয়মিত কার্যক্রম সরকারি নির্দেশিকা মেনে পরিচালিত হবে।
এ সময়ে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও অনুমোদিত ডিলার-মনোনীত শাখাগুলো খোলা থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জেলা পর্যায়ে একটি ও উপজেলা পর্যায়ে একটি শাখা খোলা রাখার কথা বলা হয় কেন্দ্রী ব্যাংকের নির্দেশনায়। তবে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা ২৪ ঘণ্টা চলবে।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










