আজ বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস আজ ২০ ফেব্রুয়ারি। জাতিসংঘের উদ্যোগে ২০০৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রতি বছর ২০ ফেব্রুয়ারি পালন করা হয় এই দিবস।
এই সংস্থাটি মনে করে, যেকোন দেশের সমৃদ্ধির জন্য সেই দেশের মধ্যে শান্তি বজায় থাকাটা অত্যন্ত জরুরি। পাশাপাশি সেই দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্কও হতে হবে শান্তিপূর্ণ। আর শান্তি বজায় থাকলেই একটি দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। অন্যদিকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স বা সাংস্কৃতিক বৈষম্যের কারণে দেখা যায় যেকোন দেশের প্রান্তিক জনগোষ্ঠী সবসময় পেছনেই পড়ে থাকে। এজন্য একটি সমাজ, দেশ বা রাষ্ট্রে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা লাভ করা অত্যন্ত জরুরি বলে মনে করে জাতিসংঘ।
এছাড়াও এই সংস্থাটির ধারণা বিশ্বায়নের এই যুগেও বিশ্বায়নের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কেবল সমাজের এক শ্রেণির জনগণ। সেখানেও ওই প্রান্তিক শ্রেণি থেকে যাচ্ছে অবহেলিত। পাশাপাশি বিশ্বায়নের প্রভাবে নতুন নতুন প্রযুক্তি, নতুন ভাবনার দ্রুত স্থানান্তর, পণ্য ও সেবার অতি দ্রুত বিনিময়, পুঁজির দ্রুত স্থানান্তর প্রভৃতি কারণে কোনো কোনো দেশে বাড়ছে কর্মসংস্থান, অর্থনীতির গতি ও উৎপাদন। অন্যদিকে আবার কোনো কোনো দেশ এই দ্রুত গতির পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারছে না। ফলে সেসব দেশে বাড়ছে বৈষম্য, বেকারত্ব ও দারিদ্র্য। তাই বিশ্বায়নের ইতিবাচক দিকগুলোর সাথে সাথে নেতিবাচক দিকগুলোর প্রতিও নজর দেওয়া উচিত বলে মনে করে জাতিসংঘ।
এছাড়াও বর্তমান রাষ্ট্রগুলো রাষ্ট্রের সকল জনগণের প্রাপ্য সঠিকভাবে নিশ্চিত করতে পারছে না। অথচ রাষ্ট্রের সকল জনগণের কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও সব ধরণের মৌলিক অধিকার প্রদান করা একটি রাষ্ট্রের আবশ্য দায়িত্ব ও কর্তব্য। আর এই ভাবনা থেকেই জাতিসংঘ ২০০৭ সাল থেকে ২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালন করে আসছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











