আপনার জনসভাগুলো নিয়েও কিছু বলুন, মোদিকে প্রিয়াঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সংসদে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে করোনা ছড়ানোর পেছনে কংগ্রেসকে দায়ী করেছিলেন। তৎক্ষণাৎ তার জবাবও দিয়েছে কংগ্রেস। গোয়ায় প্রচাররত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা খোঁচা দিয়ে বললেন, ‘আপনার অতিকায় জনসভাগুলো নিয়েও কিছু বলুন!’
পাশাপাশি প্রশ্ন করলেন, ‘গরিবকে সাহায্য করা হোক, এটা কি প্রধানমন্ত্রী চান না?’ খবর আনন্দবাজার অনলাইনের।
সোমবার ভারতের সংসদে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের হাতে বিনামূল্যে ট্রেনের টিকিট তুলে দিয়েছিল। ফলে শ্রমিকরা মহারাষ্ট্র ছেড়ে বাড়ি ফেরেন। তাতেই পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে করোনা ছড়িয়ে পড়েছিল।
প্রিয়াঙ্কার পাল্টা প্রশ্ন, ‘গরিবকে সাহায্য করা হোক, তা কি প্রধানমন্ত্রী চান না, এমন একটা পরিস্থিতিতে যখন শ্রমিকরা পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেছিলেন? মোদীজি আপনি কী চান?’
এরপরই তুমুল করোনা সংক্রমণের মধ্যে মোদির জনসভা নিয়েও কটাক্ষের সুর প্রিয়াঙ্কা গান্ধীর গলায়। তিনি বলেন, ‘মোদিজি, আপনি যে অতিকায় সব জনসভাগুলো করেছিলেন, সেগুলো নিয়েও কিছু বলুন!’
সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে বলতে উঠে মোদি বলেন, ‘কংগ্রেস সব সীমা অতিক্রম করেছে। প্রথম বার যখন করোনা সংক্রমণ শিখরে পৌঁছায়, তখন ভারতে লকডাউন ঘোষিত হয়েছিল। এমন কি হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) পর্যন্ত আবেদন জানাচ্ছিল, যে যেখানে আছেন, সেখানেই থাকুন। কিন্তু কংগ্রেস মুম্বাইয়ের রেল স্টেশনে গিয়ে নিষ্পাপ লোকজনকে ভয় দেখাতে শুরু করল। তারা মানুষকে ঘরে ফেরার জন্য জোরাজুরি করতে থাকে। ফলে পাঞ্জাব, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে ঝড়ের গতিতে করোনা ছড়িয়ে পড়ে।’ একে মোদি ‘পাপ’ হিসেবে অভিহিত করেন।
তারই জবাবে পাল্টা বাণ ছুড়লেন প্রিয়াঙ্কা। প্রশ্ন তুললেন, তুমুল করোনা সংক্রমণকে অগ্রাহ্য করে কেন মোদি বাংলায় একের পর এক জনসভা করেছিলেন?
প্রসঙ্গত, গোয়ায় নির্বাচন উপলক্ষে কংগ্রেস কর্মী ও ভোটাদাতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গোয়া সফর করছেন প্রিয়াঙ্কা। আগামী ১৪ ফেব্রুয়ারি দক্ষিণের রাজ্যটিতে নির্বাচনের ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে ১০ মার্চ।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










