আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নয়: কর্ণাটক হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
যতদিন পর্যন্ত হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন স্কুল ও কলেজে হিজাবসহ যেকোনও ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না। একই সঙ্গে রাজ্যটির স্কুল ও কলেজ খুলে দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এক মামলার শুনানিতে এ নির্দেশ দেন কর্ণাটকের হাইকোর্ট। এ মামলার পরবর্তী শুনানি হবে সোমবার (১৪ ফেব্রুয়ারি)।
হিজাব বিতর্কে উত্তপ্ত রাজ্যটিতে সাময়িকভাবে স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার।
এদিন আদালত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত দেন। আদালত বলেন, ফের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক। আমরা চাই রাজ্যে শান্তি ফিরুক। বিষয়টির যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন যেন কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে। কেউ যেন ধর্মীয় উসকানি না দেয়।
একই সঙ্গে জানানো হয়, যতক্ষণ না বিষয়টি নিষ্পত্তি হচ্ছে ততদিন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবসহ কোনও ধরনের ধর্মীয় পোশাক পরে আশা যাবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হিজাব সংক্রান্ত মামলাটিকে দ্রুত সুপ্রিম কোর্টে শুনানির আবেদন উঠেছিল। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) উগ্র হিন্দুত্ববাদী একদল তরুণের ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান তুলে খবরের শিরোনাম হয়েছেন কর্ণাটকের এক মুসলিম তরুণী। মুসকান খান নামের ওই তরুণীর সাহসিকতার জন্য গতকাল জমিয়তে উলামায়ে হিন্দ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










