আমেরিকা অঞ্চলে করোনা সংক্রমণ গত বছরকেও ছাড়িয়ে যাবে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আমেরিকা অঞ্চলে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে গত বছরের সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের প্রধান কারিসা ইটিয়েন।
বুধবার এক ব্রিফিংয়ে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) ডিরেক্টর এ হুঁশিয়ারি দেন।
আলজাজিরা জানায়, কারিসা এমন সময় এই সতর্কবাণী উচ্চারণ করলেন, যখন ওই অঞ্চলের বেশকিছু দেশ করোনায় সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে হিমশিম খাচ্ছে।
পিএএইচও ডিরেক্টর সাংবাদিকদের বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে, আমাদের অঞ্চল গত বছরের চেয়েও বেশি সংক্রমণের মুখে পড়বে।’
‘তাই, আমাকে যতদূর সম্ভব স্পষ্ট অবস্থান নিতে দিন। যেসব জায়গায় সংক্রমণের উল্লম্ফন হয়েছে, তাদের ক্ষেত্রে দুই শব্দে আমার মূল নির্দেশনা- বাসায় থাকুন’ যোগ করেন তিনি।
নতুন ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়া দ্বিতীয় ঢেউয়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে ধরাশায়ী অবস্থা লাতিন আমেরিকার কয়েকটি দেশের।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্রাজিলে। দু-একদিন ব্যতিক্রম ছাড়া গত কিছুদিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হচ্ছে।
ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।
মেক্সিকো জানিয়েছে, তাদের প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বাস্তবে করোনায় আরও ৬০ ভাগ বেশি মানুষ মারা গেছে। দেশটিতে প্রায় ২ লাখ ৯৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু কয়েক দিন ধরে স্থিতিশীল হলেও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যু দুটিই বেড়েছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










