আরো একদফা শীতের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
আবারো শীতের কবলে পড়তে যাচ্ছে দেশ। এরিমধ্যে বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এসব এলাকায় একই স্কেলে আরও দুই-একদিন শৈত্যপ্রবাহ বইতে পারে। এরপর আসবে মাঘের বৃষ্টি। দুই-তিন দিনের বৃষ্টিতে তাপমাত্রা বাড়তে পারে। তবে এরপর আবারও বেড়ে যাবে শীতের তীব্রতা।
রোববার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে যে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, একই স্কেলে তা আরও দুই-একদিন থাকতে পারে।’
ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘২৮ জানুয়ারি (মঙ্গলবার) থেকে তাপমাত্রা একটু বাড়বে। আর ২৯ ও ৩০ জানুয়ারির দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় তাপমাত্রা আরও একটু বাড়বে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। তখন শীতের তীব্রতাও বাড়বে।’
এদিকে আবহাওয়া অধিদফতরের শনিবার (২৫ জানুয়ারি) রাতের তথ্যানুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর পরবর্তী ৫ দিনে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।ট্রেনটি সরিষাবাড়ী, তারাকান্দি, হেমনগর, ভূয়াপুর, বঙ্গবন্ধু সেতুপূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাত্রাবিরতি করবে।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









