আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২৯ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
মুহূর্তেই যেন ভেঙে চুরমার হয়ে গেল আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহোর পুরো পৃথিবী। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ দুই ভূমিকম্প কেড়ে নিয়েছে তার সবচেয়ে আপন তিনজনকে। দেশটির শীর্ষ লিগের ক্লাব মারিতিমো দে লা গুইরা ক্লাবে খেলা এই আর্জেন্টাইন ডিফেন্ডারের দুই সন্তান ও স্ত্রী ভূমিকম্পে ভবন ধসে নিহত হয়েছেন।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত ক্লাবটি জানিয়েছে, ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহো ভবন ধসে নিহত হয়েছেন।
ইয়ারাকুই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে প্লায়া গ্রান্দেতে অবস্থিত তাদের আবাসিক ভবনটি ধসে পড়ে। ঘটনার পর থেকেই ত্রেহোর পরিবার নিখোঁজ ছিল। পরিবারের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা দিনরাত অনুসন্ধান চালালেও শেষ পর্যন্ত তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকারীরা তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এই মর্মান্তিক ঘটনার সময় ত্রেহো পরিবারের সঙ্গে ছিলেন না। আসন্ন ম্যাচের প্রস্তুতির জন্য তিনি নিজের ক্লাব মারিতিমোর সঙ্গে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। দূরে বসেই স্ত্রী ও সন্তানদের খোঁজে উৎকণ্ঠার প্রহর গুনতে হয়েছে এই আর্জেন্টাইন ফুটবলারকে।
পরিবারের কোনো খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন আবেদন জানিয়েছিলেন ত্রেহো। তিনি লিখেছিলেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন। কেউ যদি তাদের দেখে থাকেন, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই, তারা তখন ভবনের ভেতরে ছিল না।’
শোকবার্তায় দেপোর্তিভো লা গুইরা জানিয়েছে, ‘আমরা খেলোয়াড় লুকাস ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহোর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং লুকাস ও তার স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







