ইউক্রেনে সাধারণ মানুষের বাসভবনে হামলা, শিশুসহ নিহত ১৯৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভে যেসব ভবনে বেসামরিক লোকজন বসবাস করেন- এমন একাধিক আকাশচুম্বী ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এসব হামলায় ঠিক কতোজন হতাহত হয়েছেন, তা জানা যায়নি।
ব্রিটেনের ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, চোখের পলকে এসব ভবনে উড়ে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে ক্ষেপণাস্ত্র।
এতে বেশ কিছু ভবনে আগুন ধরে যায় এবং সেগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকোর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, রুশ হামলায় এ পর্যন্ত ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে ৩৩টি শিশু।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোন হেরাশচেঙ্কো জানান, বেসমারিক নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে না বলে রাশিয়া যে দাবি করছে, তা মিথ্যা। তিনি বলেন, ইউক্রেনে অন্তত ৪০টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে।
শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যে (শুক্রবার দিবাগত) রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এ হামলার একটি ছবি অনলাইনে প্রকাশ করেন কিয়েভের মেয়র ভিতালি লিচকো। ওই ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনের অন্তত পাঁচটি ফ্লোর এ ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়। পরে রাস্তায় ভবনের ধ্বংসাবশেষ দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিকট শব্দ শোনা যায়।
মেয়রের বক্তব্যের উদৃত্তি দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, কিয়েভে রুশ সেনাবাহিনীর উপস্থিতি নিয়মিত নয়। তারা শহরটির বিভিন্ন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কিয়েভের রাস্তায় রুশ সেনাদের ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বাহিনী। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইতোমধ্যে ফ্রান্স ইউক্রেনের জন্য অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পাঠাতে শুরু করেছে। প্রতিবেশি পোল্যান্ডও সহায়তা করছে বলে জানা যায়।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক