ইউক্রেন সংকট নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে রাশিয়া স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ মিত্রদেশগুলো সোমবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ করেছে। জাতিসংঘের দুইজন কূটনীতিক সিএনএন-কে এ তথ্য জানান।
কূটনীতিকরা জানান, ইউক্রেন থেকে জাতিসংঘে পাঠানো চিঠি সূত্রে জানা গেছে, জরুরি বৈঠকের অনুরোধ জানানো দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও আলবেনিয়া।
এটি একটি উন্মুক্ত অধিবেশন হবে, যেখানে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব সদস্য দেশগুলি বিবৃতি দেবে বলে আশা করা হচ্ছে৷
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের জন্য ইউক্রেনের আহ্বানকে সমর্থন করি। নিরাপত্তা পরিষদ দাবি রাখে, রাশিয়া জাতিসংঘের সদস্য দেশ ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানাবে।
তিনি বলেন, আজ ক্রেমলিনের নেওয়া পদক্ষেপগুলো মিনস্ক চুক্তির একটি ঢালাও প্রত্যাখ্যান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুল্যুশন ২২০২ (২০১৫) এর লঙ্ঘন। রাশিয়ার ঘোষণা থিয়েটার ছাড়া আর কিছু নয়, দৃশ্যত ইউক্রেনে আরও আক্রমণের জন্য একটি অজুহাত তৈরির নীলনকশা করা হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
পুতিন বলেন, আমি মনে করি বহু কালাতিক্রান্ত হলেও একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, অবিলম্বে দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া।
এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনকে ক্রেমলিনে বিদ্রোহী নেতাদের সঙ্গে পারস্পরিক সহায়তা চুক্তিতে স্বাক্ষর করতে দেখা গেছে।
স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের আবাসস্থল। তারা ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করছে।
রাশিয়ান সৈন্যদের উভয় অঞ্চলে তথাকথিত ‘শান্তিরক্ষা কার্যক্রম’ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










