ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৭:৫৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে প্রাণহানি অর্ধ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ব্যাপক বৃষ্টিপাতের জের ধরে এই বন্যা হয়। পানির প্রবল তোড়ে কয়েকটি ড্যাম উপচে হাজার হাজার বাড়িঘর ভাসিয়ে নিয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী পূর্ব তিমুর পর্যন্ত এই বন্যা দেখা যায়। উদ্ধারকারীরা এখনো বেঁচে থাকা লোকদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাদিত্য জাতি সাংবাদিকদের বলেন, চারটি উপজেলা ও সাতটি গ্রাম তলিয়ে গেছে। আমরা অন্তত ৪১টি লাশ খুঁজে পেয়েছি। এখনো ২৭ জন নিখোঁজ রয়েছে।

তবে ইস্ট ফ্লোরেসের উপপ্রশাসক আগাস্টিনিয়াস পেয়ং বলির হিসাব অনুযায়ী, তার এলাকায় অন্তত ৬০ জন মারা গেছে। সূত্র : বিবিসি

-জেডসি