ঢাকা, সোমবার ০৩, আগস্ট ২০২৬ ২১:৩২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর বরিশালে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৩ ইস্টার্ন ব্যাংকে ফ্রেশারদের চাকরির সুযোগ বিয়ে করছেন রোনালদো জুলাইজুড়ে সহিংসতার শিকার ২৯৯ নারী ও মেয়ে শিশু বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন পাঁচ জেলায় বন্যার শঙ্কা

ইস্টার্ন ব্যাংকে ফ্রেশারদের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস) বিভাগে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে। ফ্রেশাররা আবেদন করতে পারবেন। ট্রেইনি পিরিয়ড শেষে চাকরি স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। নির্বাচিতদের উৎসব বোনাস, চিকিৎসা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগ: কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)

পদের নাম: ট্রেইনি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, অস্থায়ী

সফলভাবে ট্রেইনি পিরিয়ড শেষ করার পর স্থায়ী পদে জুনিয়র অফিসার হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

অন্যান্য যোগ্যতা

সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

নম্বরভিত্তিক ব্যাংকিং ক্যারিয়ার গড়তে আগ্রহী হতে হবে।

সেলস নলেজ, কাস্টমার সার্ভিস কৌশল এবং নেগোশিয়েশনে দক্ষতা থাকবে।

অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস ব্যবহারে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে

দায়িত্বসমূহ

ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করে তাদের সঙ্গে যোগাযোগ করা।

গ্রাহকদের বিভিন্ন ক্রেডিট কার্ডের ফিচার ও সুবিধাসমূহ বোঝানো এবং আবেদনপত্র পূরণে সহায়তা।

স্বল্পতম সময়ের মধ্যে কার্ডের অনুমোদন ও ডেলিভারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়।

কার্ডের সঠিক অ্যাক্টিভেশন নিশ্চিত করা এবং সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারে উৎসাহিত করা।

দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট তৈরি করে লাইন ম্যানেজারের সাথে শেয়ার করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

বেতন: ৩১,০০০ টাকা

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, চিকিৎসা ও মাতৃত্বকালীন খরচ বহনের সুযোগসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। 

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন। 

আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬