উখিয়ার পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১০ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে খালেদা জিয়ার গাড়িবহর।
আজকের সফরে বিএনপির চেয়ারপারসন উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা, হাকিমপাড়া ও বালুখালী এলাকার শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্প মা, শিশু-স্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে তার। সেখানে তিনি পাঁচ হাজার শিশুর মধ্যে শিশুখাদ্য বিতরণের পাশাপাশি গর্ভবতী পাঁচ হাজার নারীর মধ্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেবেন।
সর্বশেষ তিনি উখিয়ার পানবাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে যাত্রা শেষ করবেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।
বেগম জিয়া গত শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। এ দিন রাতে তিনি চট্টগ্রাম পৌঁছান। তবে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ বেশ কিছু মানুষ আহত হন। হামলায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
গতকাল রোববার রাতে খালেদা জিয়া কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান।
- অনার্স-এ বাংলাসহ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই




