উদ্যোক্তা মিতাশা রহমানের সফলতার সাতকাহণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার
মিতাশা রহমান খান।
মিতাশা রহমান খান। কুমিল্লায় জন্ম, পড়াশোনা করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজে। তিনি পড়েছেন মনোবিজ্ঞান বিভাগে। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও ফ্যাশন নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন। আর তাই পাশ করার পর কাজ করেছেন ফ্যাশন হাউস এবং হিজাব নিয়ে। অনলাইনে তার জমজমাট ব্যবসা।
এসব ছাড়াও আরো একটি উদ্যোগ নিয়েছেন মিতাশা। নাম ‘ফ্রেশ অ্যান্ড হেলদি’। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় একটি শো-রুমও রয়েছে তার। এছাড়া হিজাব বিক্রি করেন অনলাইনেও। অনলাইনে ‘হিজাব শপ অনলাইন স্টোর’ নামে ফেসবুক পেজ থেকেও বিক্রি করেন হিজাব। তবে ব্যবসার শুরুটা মোটেও সহজ ছিলনা মিতাশার জন্য।
মিতাশা বলেন, আমি অনলাইন বিজনেসের যাত্রা শুরু করি ২০১৪ সালে। কিন্তু শুরুটা অত সহজ ছিল না। অনার্স প্রথম বর্ষে পড়ার সময় শখের বশে অনলাইন ব্যবসা শুরু করি। কিন্তু সে সময়ই পরিবারের চাপে আমাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। শুরু হয় দাম্পত্য জীবন। কিন্তু আমার মন মানছিল না।
তিনি বলেন, শুরুতে খুব মন খারাপ হত। ভাবতাম হয়ত জীবনে আর কিছুই করা হবে না। অথচ সবসময় আমার ইচ্ছে ছিল নিজে কিছু করব। নিজে অর্থ উপার্জন করব। কারো মুখাপেক্ষী হতে আমার কখনোই ভালো লাগেনি। বিয়ের কিছু দিন পর পড়াশোনা এবং ঘরের কাজের ফাঁকে অবসরে কিছু করবেন ভেবে একটি ফেসবুক পেজ খুলি। হাতে তৈরি কিছু কাজের মাধ্যমে শুরু হয় যাত্রা।
তিনি বলেন, শুরুতে খুব একটা সাড়া পাইনি। কিন্তু মাস কয়েক পর আস্তে আস্তে সাড়া পেতে থাকি। এতে উৎসাহ বেড়ে যায়। স্বপ্ন দেখতে শুরু করি। ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি। ব্যস্ততা বাড়তে থাকে। পরে এ শখের স্বপ্ন পেশা থেকে নেশা, ধ্যান-ধারণায় রূপ নেয়। আমার এই উদ্যোগের নাম ‘ফ্রেশ অ্যান্ড হেলদি’। এখানে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়।
মিতাশা বলেন, আমার জন্মস্থান কুমিল্লা। আর তাই শুরুটা করি নিজ জেলার ঐতিহ্যবাহী ‘রসমালাই’ দিয়ে। এসময় বেশ সাড়া পাই। উৎসাহ বেড়ে যায়। এরপর আস্তে আস্তে অন্য জেলার বিখ্যাত সব খাবার বিশেষ করে সুন্দরবনের খাঁটি মধু, সিরাজগঞ্জের ঘি, বগুড়ার দই আর ঘানিতে ভাঙ্গা সরিষার তেলও বিক্রী করতে থাকি। এসব খাবার আইটেমে আমি প্রচুর সাড়া পাই। নিজ এলাকার পাশাপাশি অর্ডার আসতে থাকে বাইরের জেলা থেকেও। চেষ্টা করেছি নিষ্ঠা এবং সততার সাথে এসব অর্ডার সাপ্লাই দিতে যাতে গ্রাহকরা খুুশি হন।
তিনি বলেন, খাবারের পাশাপাশি আমি ‘হিজাব শপ অনলাইন স্টোর’ নামে আর একটি পেইজ খুলি। এখান হতে তিনি বিভিন্ন এলাকার তৈরি শাড়ি, জামা আর হিজাব বিক্রি করেন। এখানেও শুরুর দিকে খুব বেশি সাড়া না পেলেও পরে বিক্রি আস্তে আস্তে বাড়তে থাকে।
তিনি বলেন, দুই ব্যবসাতে সাফল্য পাওয়ায় এখন আমি ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। মূলত এটি এখন ব্যবসার পাশাপাশি আমার নেশাও। হিজাব স্টোরে দেশীয় কাপড় ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমদানীকৃত বেশ কিছু পণ্য পাওয়া যায়। এরমধ্যে রয়েছে থ্রি-পিস, ওড়না এবং আন্ডার গার্মেন্টস।
মিতাশা বলেন, ‘আমার এই ব্যবসার বয়স প্রায় ছয় বছর। আমার পরিবার আমাকে সমর্থন না দিলে এতদূর আসা হতো না। মূলত আমার স্বামী এবং আমার পরিবারের কারণে এতদূর আসতে পেরেছি। তারা সবসময় আমাকে সমর্থন আর সাহস যুগিয়ে এসেছে এবং পাশে থেকেছেন।’
উদ্যোক্তা মিতাশা বলেন, ‘আমি ২০১৯ সালে নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছি। সেটা ছিল আমার উদ্যোক্তা-জীবনের সেরা মুহূর্ত।’
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

